প্রিয়সী
- আজিজুল হক
ওগো প্রিয়সী,
তোমার মায়া কেমন যেন নেশার মতো,
যে নেশায় আমি কঠিনভাবে আসক্ত!
তোমার কাছে থাকার যে ঘোর,
সে ঘোরে আমি নিজেকে হারিয়ে ফেলি,
যেন কিছুতে আর খুজে পাই না।
ওগো মায়াবিনী,
তোমার কাজল কালো চোখের ইশারায়
আমি নিমিষেই কুপোকাত হয়ে যাই।
তোমার অনুরাগের-অনুযোগের কাছে
আমার সকল অভিমান মূহুর্তেই যেন লীন হয়ে যায়।
তোমার শত আহ্লাদি আবদারে
নিজেকে শপে দিতে ছিটেফোঁটাও দ্বিধা নেই আমার।
ওগো সুচিশ্মতা,
তোমার ঐ চাঁদ মাখা হাসিটার জন্য,
আমি দুঃখ বিলাসী হয়ে জীবন পাড়ি দিতে পারব।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।